গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে আপাতত নিরিবিলি পরিবেশে রাখা জরুরি হওয়ায় হাসপাতালে ভিড় না করার জন্য দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, দর্শনার্থীদের ভিড়ে প্রয়োজনীয় পরিবেশ নষ্ট হচ্ছে। তাই সবাইকে যার যার অবস্থান থেকে নুরের সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে নুরসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি পুরাতন ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন।
আপনার মতামত লিখুন :