দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে সদ্য সমাপ্ত আগস্ট মাসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে দেখা গেছে, আগস্টে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।
তবে খাদ্যপণ্যের ক্ষেত্রে সামান্য বৃদ্ধি দেখা গেছে। আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। অপরদিকে খাদ্যবহির্ভূত পণ্যের দামে উল্লেখযোগ্য হারে পতন ঘটেছে। আগস্টে এ খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯ শতাংশ, যেখানে জুলাইয়ে ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।
বিবিএস জানায়, গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি নিম্নমুখী। চলতি বছরের জুনে তা ৯ দশমিক ০৫ শতাংশ থেকে কমে দাঁড়ায় ৮ দশমিক ৪৮ শতাংশে, যা ছিল গত ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন।
আপনার মতামত লিখুন :