দেশে টানা পাঁচদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকবে।
প্রথম দিনের (১৬ সেপ্টেম্বর) পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
দ্বিতীয় দিন (১৭ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ দেখা দিতে পারে। তবে তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দেওয়া হয়েছে।
তৃতীয় দিন (১৮ সেপ্টেম্বর) ও চতুর্থ দিন (১৯ সেপ্টেম্বর)ও দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল যেমন রংপুর ও রাজশাহীতে বৃষ্টি বেশি হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ ও সিলেটেও মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামেও আংশিক বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও বৃষ্টির প্রভাবে আর্দ্রতা বেশি থাকবে।
পঞ্চম দিন (২০ সেপ্টেম্বর)ও দেশের উত্তরাঞ্চলে বিশেষত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :