রোহিঙ্গা সমস্যা

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ৩:০৯ অপরাহ্ন

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে রোহিঙ্গাদের জন্য নতুন ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, এর মধ্যে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করবে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হল তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এ লক্ষ্যে রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সাত দফা প্রস্তাব দিয়েছেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, “অর্থায়ন ক্রমেই কমে আসছে। এখন একমাত্র শান্তিপূর্ণ পথ হল রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা।