আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ।
সূত্র জানায়, বৈঠকে ভোটের সার্বিক প্রস্তুতি, গণভোট ব্যবস্থা ও জাতীয় ঐকমত্যের প্রস্তাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :