গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৬৩ জনে পৌঁছেছে। একই সময়ে ১,১৪৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে ২৮২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ৮ জন।

এই বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৬৫,৪৪০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।