২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন তালিকায় মোট ছুটি থাকবে ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর মূল ছুটি দাঁড়াবে ১৯ দিন।
এর আগে গত বছর ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন করা হয়েছিল, যেখানে মোট ছুটি ছিল ২৬ দিন। নতুন তালিকায় ছুটির সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় বাস্তব ছুটি কমে এসেছে বলে জানা গেছে।
উপদেষ্টা পরিষদ সূত্রে জানা যায়, সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটির সমন্বয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে সরকারিভাবে। তবে ছুটির কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়নি।
আপনার মতামত লিখুন :