দক্ষ জনশক্তিকেই দেশ গঠনের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
অবকাঠামো থেকে শিল্প—সব খাতে তাদের প্রযুক্তিগত দক্ষতা আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি দক্ষ কর্মীবাহিনী তৈরিতে, কারিগরি শিক্ষার প্রসারে এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনে ভূমিকা রাখছে।
ড. ইউনূস বলেন, জাতির শক্তি কেবল সম্পদে নয়, বরং জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতায় নিহিত। আইডিইবির সদস্যরা পেশাদারিত্ব ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে জাতি গঠনের অগ্রভাগে থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :