বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে শুক্রবার দিল্লিতে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চিঠিটি দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। বাংলাদেশ আশা করছে, দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে ফেরত দেবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা। ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়। বাংলাদেশ আগে থেকেই ভারতকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে, তবে এখনও কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :