সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে টানা কর্মবিরতি চালিয়ে যাওয়ায় দেশের সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে পাঠদান স্থবির হয়ে পড়েছে। আন্দোলনকারীরা সতর্ক করেছেন—দাবি আদায়ে রবিবার রাতের মধ্যে সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে সোমবার নির্ধারিত বার্ষিক পরীক্ষা বর্জন করা হবে।
দীর্ঘ আলোচনার পরও বেতন–স্কেল উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির বিষয়ে অগ্রগতি না থাকায় শিক্ষকরা কর্মবিরতিতে ফেরত যান।
ডিপিইর মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ জানালেও শিক্ষক নেতারা জানান, দাবির নিশ্চয়তা ছাড়া কর্মসূচি প্রত্যাহারের প্রশ্নই ওঠে না।
এ অবস্থায় বছরের সবচেয়ে বড় পরীক্ষা সামনে রেখে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা অনিশ্চয়তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।
আপনার মতামত লিখুন :