সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম মুখ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৩৮৫ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবরটি দেশে পৌঁছানোর পর রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেন, শাহবাগসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ জনতা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় চলন্ত মোটরসাইকেল থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ছয় দিনের লড়াই শেষে সেখানেই তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোক ও উত্তেজনার আবহ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :