ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।
মনোনয়ন বাতিলের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা নির্বাচন কমিশনে আপিল করার কথা জানিয়েছেন। তিনি বলেন, দুইজন সমর্থনকারী ভোটারের তথ্য যাচাইয়ে গরমিল পাওয়া গেছে। এর মধ্যে একজন জানতেন না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। অপরজনের ক্ষেত্রে এসআইডির হার্ড কপিতে থাকা ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে ওই আসনের ভোটার মনে করলেও নির্বাচন কমিশনের তথ্যে ভিন্নতা পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানান ডা. তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এ সিদ্ধান্ত নেন।
আপনার মতামত লিখুন :