পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সীমানা জটিলতা সংক্রান্ত মামলায় আদালতের আদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে না।

বৃহস্পতিবার রাতে আদালতের আদেশ পাওয়ার পর ইসি এ সিদ্ধান্ত নেয় বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই এই দুই আসনের নির্বাচনী কার্যক্রম নির্ভর করবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সিদ্ধান্তও রয়েছে। তবে পাবনা-১ ও ২ আসনে এ সূচি আপাতত কার্যকর হবে না।