নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ৭ জেলায় সমাবেশে তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে আজ বৃহস্পতিবার সাত জেলায় ধারাবাহিক সমাবেশে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রতীক বরাদ্দের পর সিলেট থেকে শুরু হওয়া এই প্রচারণায় তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে জনসভায় ভাষণ দেবেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী, সকালে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভা দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে মৌলভীবাজারের শেরপুর আইনপুর মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকা ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।

বিএনপি সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার সূচনালগ্নেই জনসম্পৃক্ততা বাড়াতে একদিনে একাধিক জেলায় সমাবেশের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।