পদোন্নতি পেয়ে অতিরিক্ত এসপি হলেন ৪০ কর্মকর্তা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এই পদোন্নতি দেওয়া হলো।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন