শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ ও এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে জামায়াতে ইসলামীর নেতা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ওসি প্রত্যাহারের দাবি জানায় দলটি। বুধবার ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহত রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ঘটনাটিকে নির্বাচনের নিরপেক্ষ পরিবেশের পরিপন্থী উল্লেখ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি বলেছে, এই সংঘাত এড়ানো সম্ভব ছিল এবং পুরো ঘটনার দায় নির্ধারণে সুষ্ঠু তদন্ত জরুরি।
আপনার মতামত লিখুন :