ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার উপস্থিতি দাঁড়িয়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। শুক্রবার দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন এ তথ্য প্রকাশ করেছে।
ইসির হিসাবে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি, আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৭২৭টি। সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সঙ্গে সমন্বয় করে বৃহস্পতিবার সাড়ে ছয় ঘণ্টায় সারা দেশের ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে একযোগে গণভোট অনুষ্ঠিত হয়।
কর্তৃপক্ষ বলছে, ফলাফল ভোটার অংশগ্রহণ ও মতামতের একটি স্পষ্ট প্রতিফলন, যা দেশের রাজনৈতিক পথরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :