প্রধানমন্ত্রীকে সভাপতি করে নতুন একনেক গঠন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেক—পুনর্গঠন করা হয়েছে। ৯ সদস্যের এই কমিটির সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সদস্যরা হলেন—অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একনেক পুনর্গঠনের রীতি অনুযায়ী এই কমিটি গঠিত হয়েছে। একনেক সভায় জাতীয় উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়; যে মন্ত্রণালয়ের প্রকল্প আলোচনায় আসে, সংশ্লিষ্ট মন্ত্রীর উপস্থিতি বাধ্যতামূলক।