শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক স্থানে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে জানান, ইরানের বিরুদ্ধে একটি “পূর্বনির্ধারিত হামলা” কার্যকর করা হয়েছে।
ইরানের ফার্স সংবাদ সংস্থার খবরে বলা হয়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলার সময় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী দেশটির নাগরিকদের জাতীয় সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ স্থানের কাছে থাকতে বলেছে।
সতর্কবার্তায় সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কার কথা উল্লেখ করা হয়। এ হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও গভীর করতে পারে বলে কূটনৈতিক মহলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট, ওয়াশিংটন পোস্ট, মেহের নিউজ
আপনার মতামত লিখুন :