যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৮৭ জনে দাঁড়িয়েছে। গত চার দিন ধরে চলমান এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।
মঙ্গলবার ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি-এর পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থাপনা লক্ষ্য করে এক হাজারেরও বেশি হামলা চালানো হয়েছে। তবে হতাহতের এই সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
এদিকে মঙ্গলবার রাজধানী তেহরান-এ একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিমে কারাজ এবং মধ্যাঞ্চলের ইসফাহান শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সংঘাত বাড়তে থাকায় ইরানজুড়ে মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করছেন উদ্ধারকর্মীরা।
আপনার মতামত লিখুন :