হামের উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১,২৮২ শিশুকে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম সন্দেহে ১১৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৫,৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়; তাদের মধ্যে পরীক্ষায় এক হাজার ৯৯ শিশুর শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে সর্বোচ্চ ঢাকায় শনাক্ত হয়েছে—মোট ৩১১ জন।
গত ২৪ ঘণ্টায় নতুনভাবে হাসপাতালে ভর্তি হওয়া ১,২৮২ শিশুর মধ্যে ১৮০ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩৮ জন ঢাকার, যা সর্বোচ্চ। ময়মনসিংহ বিভাগে নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকার পর সর্বোচ্চ ১০ জন রোগী বরিশাল ও চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে। খুলনায় ৯, সিলেটে ৬, রাজশাহী ৫ এবং রংপুরে ২ শিশুর শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর পুনরায় সতর্ক করে জানিয়েছে, শৈশবকালীন হাম দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং শিশুর স্বাস্থ্য পরিস্থিতি তীব্রভাবে প্রভাবিত করতে পারে। পরিবারগুলোকে জরুরি ক্ষেত্রে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :