বাংলাদেশ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন।
বদলি হওয়া কর্মকর্তারা:
পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেন → ঢাকা রেঞ্জের ডিআইজি
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ → রাজশাহী রেঞ্জের ডিআইজি
পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ → বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান → খুলনা রেঞ্জের ডিআইজি
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক → শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান → আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :