দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৮২৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৬১ জনের।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ১১০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ১০৬ জন ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৮ জন।
বিভাগভিত্তিক হিসাবে, বরিশালে ৮০ জন, চট্টগ্রামে ৮৯, খুলনায় ১০১, ময়মনসিংহে ২৭, রাজশাহীতে ৬৩, রংপুরে ১৭ এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করে আসছে।
আপনার মতামত লিখুন :