বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে।
একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আরও এক ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
অফিস আদেশ অনুযায়ী, মো. মাসুদ আলমকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদ থেকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হবেন তিনি।
এই বদলির মাধ্যমে বিআরটিএর ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রকৌশল বিভাগের শীর্ষ দায়িত্বে পরিবর্তন এসেছে।
আপনার মতামত লিখুন :