অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম বিপিসির নতুন চেয়ারম্যান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

​বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম।
​গত রবিবার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে এই পদে পদায়ন করা হয়।
​প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ড. রফিকুল ইসলাম এতদিন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে (বিইপিআরসি) সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। সেখান থেকে তাঁকে জ্বালানি খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা বিপিসির শীর্ষ পদে নিয়ে আসা হলো।
​জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।