এনবিআরের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৯:৫২ অপরাহ্ন

একযোগে ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন কর্মস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে এনবিআরের মাঠপর্যায়ের রাজস্ব প্রশাসনে এ পরিবর্তন কার্যকর হবে।