স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়া রওনা হন। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন।

মির্জা আব্বাসের একান্ত সচিব  মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মির্জা আব্বাস মালয়েশিয়া গেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষ করে আগামী সপ্তাহে দেশে ফিরবেন।

মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সংসদ সদস্য মির্জা আব্বাস। এরপর দীর্ঘদিন তিনি দেশের বাইরে চিকিৎসা নেন।