২৪ ঘণ্টায় সন্দেহজনক রোগী ১,২২১, নিশ্চিত আক্রান্ত ৮৪

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২২১ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৪ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত দেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬২ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০১ জন।

এ সময়ে সারা দেশে মোট ১ লাখ ৮১ হাজার ৩৫ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৪৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।

অন্যদিকে, একই সময়ের হিসাবে হাসপাতালে ভর্তি হওয়া সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর মোট সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।