ডিএফপির সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার বিশ্বাসের প্রয়াণ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

​চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) সাবেক মহাপরিচালক ও বিসিএস তথ্য ক্যাডারের ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার বিশ্বাস আর নেই। গত ৫ অক্টোবর সোমবার ঢাকার সেগুনবাগিচায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার বিশ্বাসের মৃত্যুতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক খালেদা বেগম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ডিএফপি পরিবার তাঁর এই প্রয়াণে গভীরভাবে শোকাহত।

​উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার বিশ্বাস ১৯৫১ সালে নড়াইল জেলার চারিখাদা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে গেছেন।