টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী এবং একজন পিকআপভ্যানের চালক। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে।