আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

গত বছরের ১৮ জুলাই ঢাকা মহানগরীতে আন্দোলন দমনের সময় আন্দোলনকারীদের সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাবেক (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালতে এই নির্দেশনার ওয়্যারলেস বার্তার প্রমাণ জমা দেয় প্রসিকিউশন।

ওয়্যারলেস বার্তায় হাবিবুর রহমান পুলিশ অফিসারদের বলেন, “আপনারা নীলিং পজিশনে গিয়ে হাঁটু গেড়ে, কোমরের নিচে গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন।” এছাড়া তিনি অফিসারদের “জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের স্বাধীনতা” দেন।

চানখাঁরপুলে ৬ জনের গুলিবিদ্ধ হত্যার ঘটনায় এ মামলায় গতকাল সোমবার চিফ প্রসিকিউটর তাদের বক্তব্যে এই অডিও প্রমাণ উপস্থাপন করেন।

মূল বিষয়:

  • ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ

  • আদালতে ওয়্যারলেস বার্তা জমা

  • চানখাঁরপুলে ৬ জন নিহতের মামলায় নতুন প্রমাণ