:: নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ৮০০ সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত সোমবার (১১ আগস্ট) প্রকাশিত এ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শুক্রবার (১৫ আগস্ট) থেকে অনলাইনে আবেদন করা যাবে। শেষ তারিখ ১ সেপ্টেম্বর, ২০২৫।
যেসব যোগ্যতা লাগবে:
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে অনুমোদিত)।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: ৫০০ টাকা।
আবেদনের নিয়ম:
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রে পাসপোর্ট সাইজের ছবি (২৪০×২৪০ পিক্সেল), স্বাক্ষরের স্ক্যান কপি (৩০০×৮০ পিক্সেল), ব্যাংক রশিদ এবং কোটা প্রাপ্তদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ আপলোড করতে হবে। ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড ও ফলাফল দেখতে কাজে লাগবে।
পরীক্ষা ও নির্বাচন প্রক্রিয়া:
প্রথমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র ও সত্যায়িত কপি জমা দিতে হবে। নিয়োগপ্রাপ্তদের ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন দেওয়া হবে।
বিশেষ নোট:
অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দেওয়া হলে আবেদন বাতিল হবে।
নিয়োগ প্রক্রিয়া বা পরে কোনো অসংগতি পাওয়া গেলে কর্তৃপক্ষ নিয়োগ বাতিল করতে পারবে।
বিজ্ঞপ্তি বাতিল বা পদসংখ্যা পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয়ের রয়েছে।
আবেদনের লিংক: https://www.bmu.ac.bd/
আপনার মতামত লিখুন :