হ্যাটট্রিক সেঞ্চুরি! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ডের ঝড় তুলল অস্ট্রেলিয়া


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাকাইয়ে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। প্রথম তিন ব্যাটসম্যান ট্রাভিস হেড, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৪৩১ রানের পাহাড় গড়ে দলটি।

ইনিংসে হেড করেন ১০৩ বলে ১৪২ রান, মার্শ ১০৬ বলে ১০০ এবং গ্রিন অপরাজিত থাকেন মাত্র ৫৫ বলে ১১৮ রানে।

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে তিন ব্যাটসম্যানের সেঞ্চুরি এটি মাত্র পঞ্চম ঘটনা, তবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এ প্রথম। এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে এমন নজির দেখা গেছে।

ম্যাচে উদ্বোধনী জুটিতেই হেড ও মার্শ যোগ করেন ২০৫ বলে ২৫০ রান— যা অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে অন্যতম সেরা জুটি।