অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাৎকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার বাংলাদেশে পৌঁছান ইসহাক দার। ঢাকায় অবতরণের পর তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।
আপনার মতামত লিখুন :