বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ৮:১৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে রোববার তাকে নোটিশ পাঠানো হয়। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, ফজলুর রহমান ক্রমাগত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার বিরোধিতা করছেন। তার বক্তব্য জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং দলের সুনাম ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হিসেবে ধরা হচ্ছে। এছাড়া, শোকস্মরণে শহীদদেরও তিনি অপমান করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে এক অনুষ্ঠানে ফজলুর রহমান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যুক্ত সবাইকে জামায়াত শিবিরের অংশ হিসেবে উল্লেখ করেছিলেন।