ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনসহ তিন স্তরের নিরাপত্তা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৫, ৬:০০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) এক সভায় রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. গোলাম রব্বানী জানান, ভোটের দিন তিন স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

প্রথম স্তরে দায়িত্বে থাকবেন প্রক্টরিয়াল বডি ও বিএনসিসি সদস্যরা, দ্বিতীয় স্তরে মোতায়েন থাকবে পুলিশ। আর চূড়ান্ত স্তরে সেনাবাহিনী থাকবে নির্দিষ্ট প্রবেশপথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। তারা ভোট শেষে ব্যালটের নিরাপত্তার দায়িত্বও পালন করবে।

সভায় আরও জানানো হয়, বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। প্রশাসন বলছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।