বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে দলটি। মঙ্গলবার রাতে তাকে এ সংক্রান্ত চিঠি প্রদান করা হয়।
সূত্র জানায়, ২৪ আগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দেওয়ায় এবং ২৬ আগস্ট প্রদত্ত জবাব দলের কাছে সন্তোষজনক না হওয়ায় পদসমূহ স্থগিত করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর অবদানের কারণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।
চিঠিতে ফজলুর রহমানকে ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা রক্ষা এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :