ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন—কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত, এখন কেবল টাইপিং চলছে। ফলে যেকোনো সময়ই প্রকাশ হতে পারে বহুল প্রতীক্ষিত রোডম্যাপ।
আজ বুধবার আগারগাঁওয়ে সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রোডম্যাপ অনুমোদন হয়। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আভাস দিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবারই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তার ভাষায়, “একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে?”
এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইতিমধ্যেই ৩৩ জেলার ৮৪ আসনে শুনানি শেষ হয়েছে। জমা পড়েছে প্রায় ১ হাজার ৯শ’ প্রস্তাব ও আপত্তি। তবে শুনানিতে মারামারির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। তা সত্ত্বেও ইসি আশ্বস্ত করেছে, রোডম্যাপ প্রকাশের মধ্য দিয়েই শুরু হবে নির্বাচনী যাত্রার নতুন অধ্যায়।
আপনার মতামত লিখুন :