নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সংকট সমাধানে নির্বাচনের বিকল্প নেই। যারা বর্জন বা বাধার পথ বেছে নেবে, তারা শেষ পর্যন্ত নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, “এবার ইসি নির্বাচনের পথে হেঁটেছে, এটাই সময়োপযোগী সিদ্ধান্ত।”
তিনি আরও জানান, গণতান্ত্রিক দল হিসেবে অতীতে যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে বিএনপি, সামনেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :