কাতারে ইসরায়েলি হামলা এবং রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বান জানানোয় বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বেড়ে দাঁড়ায় ৬৭ ডলার, আর মার্কিন ডব্লিউটিআই ক্রুড তেলের দামও সমপরিমাণ বেড়ে ৬৩.২৪ ডলারে পৌঁছায়।
বিশ্লেষকরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে সরবরাহ সংকটের শঙ্কায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক সরবরাহ বিঘ্নের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করা হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন, যাতে রাশিয়ার তেল রপ্তানিতে চাপ সৃষ্টি হয়। এতে বৈশ্বিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলি হামলাকে শান্তি আলোচনার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে, হামলাটি হামাস নেতৃত্বকে লক্ষ্য করেই চালানো হয়েছে।
আপনার মতামত লিখুন :