এশিয়া কাপ ক্রিকেট: হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ৮:২৮ অপরাহ্ন

খেলাধুলা ডেস্ক

এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ। বুধবার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, “আমাদের জন্য এটি প্রথম ম্যাচ। উইকেট কেমন আচরণ করবে তা পরিষ্কার নয়, তাই শুরুতেই বোলিং নেওয়া ঠিক হয়েছে। আমরা তিন পেসার, দুই স্পিনার এবং ছয় ব্যাটার নিয়ে খেলছি।”

বাংলাদেশের তিন পেসার হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। স্পিন বোলিং আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে আছেন অলরাউন্ডার শেখ মাহেদী। পার্ট টাইম স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছেন শামীম পাটোয়ারি।

উইকেটের অবস্থার খবর অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে হংকং এই মাঠে তাদের প্রথম ম্যাচ খেলেছে। পিচ শুষ্ক ও কিছু ছোট ফাটল দেখা গেছে, তবে বোলারদের বিশেষ সুবিধা হবে না।

বাংলাদেশ একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

হংকং একাদশ: জিসান আলী, আংশুমান রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান ছাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মর্তুজা, আইজাজ খান, এসান খান, আয়ূশ শুকলা, আতিক ইকবাল।