বাংলার মুখ ডেস্ক
দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানি আগামী তিন দিনে বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোববার (১৪ সেপ্টেম্বর) দেওয়া সতর্কবার্তায় বলা হয়, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ ছাড়া লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
একই সঙ্গে সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে ডুবে যেতে পারে।
চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানিও আগামী তিন দিনে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময়ে মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম ও ফেনী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :