সাহারা মার্কেট

গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, আহত ৫


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে সেমিপাকা টিনশেড ওই গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে শামীম, নুরুল হুদা, জয় হাসান, জান্নাতুল নাঈম ও রুবেল নামের পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।