দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামী ১ নভেম্বর থেকে। প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন।
পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণে ইতোমধ্যে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে সফটওয়্যারটি পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে টানা ৯ মাস সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর দ্বীপ আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ায় স্থানীয় পর্যটন খাতে নতুন প্রাণ ফিরবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :