খাগড়াছড়ি জেলায় এক মারমা স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মঙ্গলবার রাতে ঘটনার পর থেকে পার্বত্য এই জেলায় বিক্ষোভ ও উত্তেজনা চলছে।
পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় বুধবার শয়ন শীল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার জেলায় ‘জুম্ম ছাত্র-জনতা’ আধাবেলা সড়ক অবরোধ পালন করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি চরমভাবে অবনতি হওয়ার এবং জনজীবন ও সম্পদের ক্ষতি হওয়ার আশঙ্কায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এই আদেশ দুপুর ২টা থেকে কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :