অ্যাটর্নি জেনারেল

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই। শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে যারা বড় অপরাধে জড়িত নন, তারা দেশের ও রাষ্ট্রের জন্য কাজ চালিয়ে যাবেন। তবে সরকারের সিদ্ধান্ত হবে অপরাধ বিবেচনায়।

বর্তমান প্রশাসনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন কমিশন সচেতন রয়েছে এবং নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলতে কাজ করছে।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদের শাসনে মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভোগে, তখন তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়, প্রতিবাদে জীবন দিতেও দ্বিধা করে না।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ঝিনাইদহের পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে ‘উন্নয়ন ভাবনা : প্রেক্ষিত ঝিনাইদহ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।