নুরুল হক নুর

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন নুর


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৪:১৪ অপরাহ্ন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসা শেষে আজ (শনিবার) সন্ধ্যায় দেশে ফিরছেন। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুর সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

১২ দিন সিঙ্গাপুরে অবস্থানকালে নুর শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করান বলে জানান গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুরে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন নুর। দেশে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে নেওয়া হয়।