নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনিকে সোমবার (৬ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তিনি হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও মাস্ক পরে ছিলেন।
রাষ্ট্রপক্ষ তার ১০ দিনের রিমান্ড দাবি করলে, আইনজীবীরা এর বিরোধিতা করেন এবং অসুস্থতার কারণে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। আইনজীবী গাজী ফয়সাল বলেন, “দীপু মনি গুরুতর অসুস্থ, আজই তার হাসপাতালে নেওয়ার কথা ছিল।”
নিজেও আদালতে বক্তব্য দিয়ে দীপু মনি অভিযোগ করেন, আগস্ট থেকে তিনি অসুস্থ, কিন্তু বারবার ঘুরিয়ে আনা হলেও সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?”
এসময় তিনি আরও অভিযোগ করেন, কারাগারে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ সীমিত, গত এক বছরে মাত্র তিনবার কথা বলার সুযোগ পেয়েছেন। আদালতের কাছে আইনজীবীর সঙ্গে আলাপের অনুমতি চান তিনি।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী দাবি করেন, কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি যতটা অসুস্থ দাবি করছেন, বাস্তবে ততটা নন।
উভয় পক্ষের যুক্তি শুনে আদালত দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে তাকে কাশিমপুর মহিলা কারাগারে ফেরত পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :