চট্টগ্রামের হাটহাজারী

হাটহাজারীতে প্রাইভেটকারে গুলি, বিএনপি নেতা আব্দুল হাকিম নিহত


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন

চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে গুলিতে আব্দুল হাকিম চৌধুরী (৪৫) নামে এক বিএনপি সমর্থক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার মদুনাঘাট এলাকায় তার নিজস্ব প্রাইভেটকারে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হন।

নিহত হাকিম রাউজান উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পদ স্থগিত হওয়া কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিনি রাউজান থেকে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তার গাড়িতে অতর্কিত গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় হাকিমকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, “এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর জানানো হবে।