জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহসানুল হক


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হককে। রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। সেইদিনই তিনি দায়িত্ব থেকে বিদায় নেন।

তার বিদায়ের পর থেকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে পূর্ণ সচিবের পদটি শূন্য ছিল। এ সময় পর্যন্ত রুটিন দায়িত্ব পালন করেন অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান।